অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেত্রীসহ দুজনের মনোনয়ন বাতিল

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ নারী প্রার্থীর মধ্যে তিনজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন। যাচাই-বাছাই শেষে দুই স্বতন্ত্র নারী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাকিলা ফারজানা এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার।

অন্যদিকে দলীয় মনোনয়নে অংশ নেওয়া তিনজন নারী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে মনোনয়ন পেয়েছেন আসমা আক্তার। একই আসনে ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী সাবিনা খাতুনও বৈধতা পেয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম–১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী দীপা মজুমদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ৩৪টি থানা এলাকা নিয়ে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নগরে ৪টি, উত্তরে ৭টি এবং দক্ষিণে ৫টি আসন। এই ১৬টি আসনের ৫টিতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, ১০টিতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও ১টিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী। তাদের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন  ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় : আসিফ নজরুল

নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১০

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১১

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১২

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৩

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৪

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৫

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৬

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৭

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৯

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

২০