অনলাইন ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউসিবির আমানতে ৩ গুণের বেশি প্রবৃদ্ধি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আমানতে সাফল্যের নজির গড়েছে। ২০২৪ সালে যেখানে এই ব্যাংকের আমানতে প্রবৃদ্ধি হয়েছিল ৪ হাজার ৮২ কোটি টাকা, সেখানে সদ্য বিদায়ী ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১৩ হাজার কোটি টাকায় উঠেছে। অর্থাৎ এক বছরে আমানত তিন গুণের বেশি বেড়েছে, যা ইউসিবির ইতিহাসে আগে কখনো হয়নি।

আমানতের সফলতা উদ্‌যাপনে ইউসিবির প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন শাখা ও অফিসে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই কেক কাটেন। প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, আমানতকারী, গ্রাহক ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শুধু আমানতেই নয়, গ্রাহকসংখ্যা বৃদ্ধিতেও নজির গড়েছে এই ব্যাংক। ২০২৪ সালে যেখানে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল ৪ লাখ ১১ হাজার, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার। ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ‘আমানত প্রায় ১৩ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি গ্রাহকদের ইউসিবির প্রতি অটুট আস্থার সুস্পষ্ট প্রতিফলন। এই আস্থা আমাদের জন্য যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বেরও। আমরা এ বছর প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের রপ্তানি এবং প্রায় সমপরিমাণ আমদানিতে অর্থায়ন করেছি। ডলারের দুর্বল বাজারেও এটি ইউসিবির শক্তি ও সামর্থ্যের পরিচয় বহন করে।’

Facebook Comments Box
আরও পড়ুন  নির্বাচন বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে: মির্জা ফখরুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০