অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে দিনাজপুরে ভোটের গাড়ি

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে দিনাজপুরে এসেছে ‘ভোটের গাড়ি’। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দিনাজপুরে ভ্রাম্যমাণ এই প্রচার কার্যক্রম চালু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি দিনাজপুর বড়মাঠে দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফাওজুল কবির খান। এ সময় উপদেষ্টা বলেন, ‘প্রতিটি নির্বাচন দলীয় সরকারের অধীনে হয়ে আসছে। এবার কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ও নির্দলীয়। আমাদের লক্ষ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। আমরা কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান নেব না।’

আরও পড়ুন  ফিলিপাইনে ফেরিডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ১৮

তিনি আরও বলেন, ‘এ দেশে জনগণ কখনও ক্ষমতার উৎস হয়ে ওঠেনি। কিন্তু এবার ভোটের মাধ্যমে জনগণ বুঝিয়ে দেবে এ দেশের মালিক জনগণ। জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধের জন্য গণভোট। জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ পরিশোধসহ হাজারো প্রশ্নের উত্তর দেবে এই গণভোট।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও জাতীয় সম্প্রচার কেন্দ্রের পরিচালক আব্দুল জলিল ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোটের গাড়ি প্রচার অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০