অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ এ নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ অনুযায়ী, দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৩) অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে কেন্দ্রীয় সংসদে সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তৃতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের বিধি ৫(৪) ও ৫(৫) অনুযায়ী, হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট।

কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাহী কমিটি : সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম আরিফ এবং সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ রানা।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে মো. নুর নবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোছা. সুখীমন খাতুন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মো. ফারুক আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া (তাকরিম আহমেদ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক হিসেবে মো. রিয়াসাল (রাকিব) নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন  ভাঙ্গায় গাড়িচাপায় প্রাণ গেল বৃদ্ধের

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ফাতেমা আক্তার, মো. আকিব হাসান, শান্তা আক্তার, মো. মেহেদী হাসান, মো. সাদমান আমিন (সাদমান সাম্য), মো. জাহিদ হাসান ও মো. আব্দুল্লাহ আল ফারুক।

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ

বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের সভাপতি পদাধিকারবলে হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা। কোষাধ্যক্ষ হিসেবে সভাপতি আবাসিক শিক্ষক বা হাউস টিউটরদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেবেন।

সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল উম্মি তারিন। সাধারণ সম্পাদক পদে সুমাইয়া তাবাসসুম এবং সহসাধারণ সম্পাদক পদে রেদওয়ানা খাওলা দায়িত্ব পেয়েছেন।

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারজানা আক্তার, সংস্কৃতি সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া, ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহার, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক ফারজানা আক্তার এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোছা. খাদিজা খাতুন নির্বাচিত হয়েছেন। এছড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাবরিনা আক্তার, নওশিন বিনতে আলম, মোছা. সায়মা খাতুন ও লস্কর রুবাইয়াত জাহান।

এর আগে, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০