অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুসাব্বির হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

মাগুরা: স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শহরের ভায়না মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ইসলামপুর পাড়া বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় নেতাকর্মীরা ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার কর’, ‘রাজনৈতিক হত্যা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম বলেন, দেশে বিরোধী মত দমনের উদ্দেশ্যে ধারাবাহিকভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন নৃশংস ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি মুসাব্বির হত্যার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।

আরও পড়ুন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বকশীগঞ্জে জামায়াত প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

সমাবেশে সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসু বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলকে ভয় দেখানোর অপচেষ্টা চালানো হচ্ছে। তবে নেতাকর্মীরা এসব অপচেষ্টায় ভীত নয় বলেও তিনি জানান।

কর্মসূচিতে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে নিহত মুসাব্বিরের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০