অনলাইন ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরিয়ানি খেয়ে অসুস্থ গ্রাহক, অতঃপর…

যশোর শহরের আরএন রোডের জনপ্রিয় খাবার হোটেল ‘ক্যাফে নূর’-এ অস্বাস্থ্যকর পরিবেশ, পচা মাংস ও তেলাপোকার উপস্থিতি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ‘ক্যাফে নূর’ থেকে কেনা বিরিয়ানি খেয়ে একাধিক গ্রাহক অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই বুধবার সকালে হোটেলটিতে ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানকালে দেখা যায়, হোটেলের ফ্রিজে সংরক্ষিত রয়েছে দুর্গন্ধযুক্ত বাসি মাংস ও পচা খাবার। রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। বিরিয়ানি তৈরির উপকরণে কোনো মেয়াদোত্তীর্ণের তারিখ বা প্রস্তুতকারকের তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া রান্নাঘর জুড়ে তেলাপোকার উপদ্রব এবং রান্নায় ক্ষতিকর পোড়া তেল ব্যবহারের প্রমাণও মেলে।

অভিযান শেষে মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তার অধিকার লঙ্ঘন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেলটির মালিক মুকুল হোসেন বকুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আরও পড়ুন  গাজীপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০