অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণিতে বিশ্বসেরা হলেন বাংলাদেশের এক প্রতিষ্ঠানের ৫ শিক্ষার্থী

ক্যামব্রিজ পাঠ্যক্রমভিত্তিক ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইজিসিএসই) পরীক্ষায় এ বছর বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশের ৫ শিক্ষার্থী। সবাই গণিতে শতভাগ নম্বর অর্জন করেছেন। তারা সবাই এক প্রতিষ্ঠারের শিক্ষার্থী।

শতভাগ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ফাইয়াজ সিদ্দিকী, অহনা সাহা, মোহাম্মদ মোহায়মিন উদ্দিন নাইব, বুশরা রুবানা আফরোজ ও সম্বৃত অম্বর। কৃতী এ পাঁচ শিক্ষার্থীর সবাই উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত।

ফাইয়াজ ও অহনা যথাক্রমে ৯৬ শতাংশ ও ৯৫ দশমিক ৬ শতাংশ নম্বর পেয়ে ‌‘স্কুল টপার’ হয়েছেন। পাশাপাশি অহনা সম্মানজনক ‘ক্যামব্রিজ আইসিই অ্যাওয়ার্ড উইথ ডিস্টিংশন’ অর্জন করেছেন। গত ১৯ আগস্ট এ পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। সম্প্রতি এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

আইজিসিএসই পরীক্ষায় কৃতিত্ব অর্জন ছাড়াও এ বছর একই ব্যাচের সামগ্রিক ফলাফলও অত্যন্ত প্রশংসনীয়। গ্লেনরিচ উত্তরা থেকে আইজিসিএসই পরীক্ষায় অংশগ্রহণকারী ২০০ জন শিক্ষার্থীর মধ্যে ৪১ জন শিক্ষার্থী ৯০ শতাংশ বা তারও বেশি নম্বর পেয়েছেন। তাদের মধ্যে ৯৯ জন ৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। স্কুলটির সামগ্রিক গড় ফলাফল ৮০ দশমিক ৩ শতাংশ।

এ বিষয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের অধ্যক্ষ অম্লান কে সাহা বলেন, ‘এ ফলাফলকে কেবল নম্বরের সংখ্যা দিয়ে বিচার করা যাবে না। এটি আমাদের মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার সাফল্যের প্রতিফলন। আমরা এ সাফল্য উদযাপনের পাশাপাশি ভবিষ্যতেও একাডেমিক উৎকর্ষ ধরে রাখার ও শিক্ষার্থীদের শেখার সর্বোত্তম পরিবেশ ও উপকরণ নিশ্চিতে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০