অনলাইন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু

শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু চলছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

বেতন-ভাতার ন্যায্য হিস্যাসহ ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর রোববার (১২ অক্টোবর) চড়াও হয় পুলিশ। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ লাঠিচার্জ করা হয়েছে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। ওই সময় পাঁচজনকে আটক করা হয়। এর প্রতিবাদে সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।

কুষ্টিয়া, রাজবাড়ী, রংপুর, লালমনিরহাট, রাজশাহী, চাঁদপুর, ঢাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে শিক্ষকদের এ কর্মবিরতির খবর নিশ্চিত হওয়া গেছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে যেসব শিক্ষক রাত কাটিয়েছেন তারা সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকালে প্রেস ক্লাসের সামনে জড়ো হন শিক্ষকরা। এরপর তাদের একটি প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করে। বৈঠক শেষে কর্মকর্তারা আগামী ২২ অক্টোবরের মধ্যে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু ‘আশ্বাসে বিশ্বাস নেই’ জানিয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে রাজপথে অবস্থান ধরে রাখেন শিক্ষকরা।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষকরা জানান, রোববার দুপুর পৌনে ২টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এর পরই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পুলিশ আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। এতে দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করেন শিক্ষকরা। পুলিশের লাঠিচার্জে পিরোজপুর থেকে আসা শিক্ষক গণপতি হাওলাদার (৩২), কিশোরগঞ্জের কটিয়াদীর মো. শফিকুল ইসলাম কাজল (৪০) এবং চাঁদপুরের আক্কাস আলী (৫৫) গুরুতর আহত হন। তাদের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আরও পড়ুন  নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : ডাকসু ভিপি

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত তিন শিক্ষককে জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন।

পুলিশি হামলার পর আন্দোলনরত শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। একটি অংশ প্রেস ক্লাবের সামনে অবস্থান ধরে রাখলেও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজির নেতৃত্বে আরেকটি বড় অংশ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন। সেখান থেকেই অধ্যক্ষ আজীজি শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সোমবার থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘শিক্ষকদের ওপর এই ন্যক্কারজনক হামলা আমরা মেনে নেব না। দাবি আদায় এবং হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান কাল (আজ) থেকে বন্ধ থাকবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক, দুই দিনের কারাদণ্ড

ঠাকুরগায়ের সেই জামায়াতে আমিরের হার্ট অ্যাটা ক সিসিইউতে ভর্তি

ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের জামায়াতের নিন্দা

সরকার প্রধান থেকে আলোচিত ও হেভিওয়েট : কে কোন কেন্দ্রে ভোট দেবেন?

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে নিহত ১

কুমিল্লায় টাকা বিতরণকালে ধরা পড়ল বিএনপির ২ নেতা

ভোটার স্লিপ বিতরণকে কেন্দ্র করে জামায়াত–বিএনপির মধ্যে উত্তেজনা

গাইবান্ধায় চাকা পাংচার হয়ে পুকুরে পড়লো নির্বাচনী সরঞ্জাম বহনকারী গাড়ি

১০

কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১১

বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের অভিযোগে বিএনপির দুই নেতা আটক

১২

মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

১৩

অর্থসহ জেলা জামায়াত আমিরকে আটকের ঘটনা ‘সাজানো নাটক’: এহসানুল মাহবুব

১৪

সিরাজগঞ্জে ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেলেন জামায়াত নেতা

১৫

তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

১৬

পুলিশকে সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

১৭

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ।

১৮

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগেঃ মঞ্জুরুল আহসান মুন্সীকে স শরীরে হাজির হওয়ার নির্দেশ

১৯

প্রাণীদের মিলবে ই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা : তারেক রহমান

২০