অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর স্কুলে শিশুশিক্ষার্থীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

রাজধানীর একটি স্কুলে শিশুশিক্ষার্থীকে মারধর করেছে দুজন শিক্ষক। বুধবার (২১ জানুয়ারি) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে নেটিজেনরা। ভিডিওতে দেখা গেছে, ৩-৪ বছর বয়সী এক শিশুকে স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় টেনেহেঁচড়ে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।

ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন এবং ধমক দিচ্ছেন। পরে এক পুরুষ শিক্ষক শিশুর মুখের সামনে স্ট্যাপলার দিয়ে ভয় দেখিয়েছেন।

সিসি ক্যামেরার ফুটেজের সময় অনুযায়ী, এই ঘটনা ঘটেছে রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে।

এ বিষয়ে পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তারা ঘটনাস্থল শনাক্ত করেছে। ঘটনাটি নয়াপল্টন এলাকার ‘শারমিন একাডেমি’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটেছে। ইতোমধ্যে ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও কয়েকজন শিক্ষককে থানায় ডাকা হয়েছে। তবে তারা বারবার সময় নিচ্ছেন বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে সারজিসের স্লোগান, সমালোচনার ঝড়

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। নির্যাতনে জড়িতদের একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তার। তাদের থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০