অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়েতে রাজি না হওয়ায় অপহরণ, ১৫ দিনেও হদিস মেলেনি স্কুলছাত্রীর

মৌলভীবাজারের বড়লেখায় ১০ম শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত বুধবার (২১ জানুয়ারি) রাতে ওই ছাত্রীর মা অপহরণকারী বখাটে যুবক ফাহিম আহমদকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেছেন।

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারসাইল গ্রামের প্রবাসীর মেয়ে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রীকে (১৫) স্কুলে যাতায়াতকালে প্রেমের প্রস্তাবের নামে প্রায়ই উত্ত্যক্ত করত একই গ্রামের করিম মিয়ার ছেলে ফাহিম আহমদ। ছাত্রীটি বিষয়টি তার মাকে জানালে তিনি ওই যুবকের অভিভাবক ও এলাকায় বিচারপ্রার্থী হন। পরবর্তীতে ফাহিমের পরিবারের লোকজন বিয়ের প্রস্তাব দেন।

আরও পড়ুন  আজ থেকে কলেজে ভর্তি শুরু, ফি কত টাকা?

বাবা-মা কিশোরী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত ৮ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় কামরীপুল সিএনজি স্ট্যান্ড নামক স্থান থেকে ফাহিম আহমদ ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে অপহরণ করে।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সাধারণ ডায়েরির পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা ৬ জনকে আসামি করে অপহরণ মামলা করেছেন। পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০